নির্ভুল উমরাহ; শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ গাইডলাইন

Categories: Religion
Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

মক্কা-মদিনা জিয়ারাতের স্বপ্ন প্রতিটা মুমিনের হৃদয়ে থাকে।

কিন্তু দুঃখজনক বাস্তবতা হল গুরুত্বপূর্ণ এই ইবাদাতটি করার জন্য আমরা প্রচুর অর্থ, সময় ও শ্রম ব্যয় করে যাওয়া সত্ত্বেও একটা ইবাদাত করার পূর্বে যেসব পূর্বপ্রস্তুতি থাকে, সেগুলো আমাদের থাকে না। 

রাষ্ট্রের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ নেই। উমরাহগামীদের জন্য এজেন্সিগুলোর পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই। 

ফলে মক্কা-মদিনা জিয়ারাতের স্বপ্ন পরিণত হয় ভুলে ভরা এক নিস্ফল আনুষ্ঠানিকতায়। 

বহু মানুষের দুঃখজনক অভিজ্ঞতার পর আমরা মক্কা-মদিনাগামী পূণ্যার্থীদের জন্য আমাদের এই সামান্য তোহফা নিয়ে হাজির হয়েছি। 

এটা গতানুগতিক কোনো কোর্স নয়। 

এটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার উমরাহ সম্পন্ন করবেন, তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন। 

আপনার বাড়ির বাড়ির দরোজা থেকে বের হওয়া থেকে শুরু করে উমরার শেষ পর্যন্ত

  • কী কী করণীয়
  • কখন কী করবেন
  • কোন জায়গায় কী কী ভুল হয়
  • সেসব ভুল থেকে কীভাবে বেঁচে থাকবেন

সবকিছু নিয়ে আমরা কথা বলেছি। 

সাথে থাকছে উচ্চারণ ও বাংলা অর্থসহ গুরুত্বপূর্ণ দোয়াসমূহের একটি সংকলন। 

বিশুদ্ধভাবে উমরাহ সম্পন্ন করার জন্য একটা চেকলিস্ট। চেকলিস্ট ধরে ধরে প্রতিটা পয়েন্ট অনুসরণ করলেই আপনার উমরাহ হবে বিশুদ্ধ ও নির্ভুল। 

আমরা আল্লাহর নিকট আপনার মকবুল উমরাহ কামনা করি। 

Show More

What Will You Learn?

  • উমরার প্রস্তুতি
  • কী কী সাথে নিব আর কী কী নিব না
  • শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুল উমরাহ করার গাইডলাইন
  • জরুরি প্রশ্নোত্তর
  • গুরুত্বপূর্ণ মাসনুন দোয়াসমূহ
  • উমরায় করার মত দোয়াসমূহ

Course Content

নির্ভুল উমরাহ: শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ গাইডলাইন

  • Class 1: এই কোর্সে যা যা শিখব
    09:09
  • Class 2: প্রস্তুতিপর্ব ও যেসব জিনিস সাথে নিব, যেগুলো নিব না
    15:40
  • Class 3: গুরুত্বপূর্ণ পরিভাষা এবং উমরার ফরজ, ওয়াজিব, সুন্নত ও নিষিদ্ধকাজসমূহ
    23:44
  • Class 4: বাইতুল্লাহর দিক ও কর্ণার পরিচিতি এবং হারিয়ে গেলে করণীয়
    08:12
  • Class 5: মক্কার ফ্লাইটে ঘর থেকে বের হয়ে উমরার শেষ পর্যন্ত
    38:26
  • Class 6: মদিনার ফ্লাইট, মদিনার আদব ও করণীয় এবং মদিনা থেকে উমরাহ
    16:10
  • Class 7: জরুরি প্রশ্নোত্তরসমূহ (যেগুলো না জানলেই নয়)
    17:33
  • Class 8: গুরুত্বপূর্ণ দোয়াসমূহ এবং সেগুলোর উচ্চারণ
    29:23